টেক্সাসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৯:৩০
 
যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিউ ইয়র্ক প্রবাসী এক বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন টাঙ্গাইলের মাহবুবুল সৌরভ (৫৭) এবং তার স্ত্রী সাফিনা সৌরভ (৪৮)।
 
রবিবার রাতের এই দুর্ঘটনায় আরেক গাড়ির চালক কার্লোস লোপেজও (২৭) নিহত হন বলে টেক্সাস রাজ্য পুলিশ জানিয়েছে।
 
পুলিশ জানায়, ভোর রাতে নরমাঙ্গী শহরের কাছে ৩৯ নম্বর মহাসড়কে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টে থাকতেন মাহবুবুল। দুর্ঘটনায় তার ছেলে শাদাব সৌরভও (২৩) আহত হয়েছেন। তিনি গাড়িটি চালাচ্ছিলেন।
খবর বিডিনিউজের।
 

ইত্তেফাক/এএম।