নড়াইলে সুলতান উৎসব শুরু

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২০:২৫
নড়াইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী এসএম সুলতান উৎসব।
 
বুধবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।
 
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করেছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর সামাদ উল্লাহ মজুমদার, শেখ হানিফ প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে এই উৎসব।
 
ইত্তেফাক/ইউবি