লালপুরে দিনমুজুরের আত্মহত্যা

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৪:২৭
নাটোরের লালপুর উপজেলায় এক দিনমজুর আত্মহত্যা করেছেন।
 
মঙ্গলবার রাতে উপজেলার শ্রীরামগাড়ী গ্রামে ওই দিনমজুর যুবক আত্মহত্যা করেন। মৃত সাজদার রহমান (২৬) ওই গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
 
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে ফ্যানে দঁড়ি ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
 
লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ