তারাকান্দায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৬:০১
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বজ্রপাতে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, মঙ্গলবার রাত নয়টা ২০ মিনিটে উপজেলার বিসকা গ্রামে খাদেম মিয়া (২৬) বাড়ির পাশে পুকুরে গোসল করছিলেন। পুকুরের পাড়ে স্বামীর কাপড় নিয়ে স্ত্রী হালিমা খাতুনও (২২) দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে দুইজনই গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খাদেম মিয়া ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
 
ইত্তেফাক/এএসএমইউ