নোয়াখালী পৌর বাজার ময়লা আবর্জনায় ভরা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০২:০৮
জেলা শহর মাইজদীর পৌর বাজারে গত কয়েক বছর ধরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান রয়েছে। পৌর শহরের কাঁচাবাজার, মাছ বাজার ও মাংসের বাজারসহ পুরো বাজারে জমাট বাঁধা ময়লা-আবর্জনায় পূর্ণ রয়েছে। এই ময়লা-আবর্জনার দুর্গন্ধের কারণে বাজারের ক্রেতা ও বিক্রেতাদের যেন নাভিশ্বাস অবস্থা। বাজারের ড্রেনগুলো অকেজো হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলে পানি জমাট বেঁধে রাস্তাগুলো ডুবে যায়। এতে করে ময়লা-অবর্জনা পচে দুর্গন্ধ সৃষ্টি করে। এ অবস্থায় পৌরবাসী খুব বেশি প্রয়োজন না হলে কাঁচাবাজারে ঢুকতে চায় না। এতে করে পৌরবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
 
এ ব্যাপারে নোয়াখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদ উল্লাহ খান সোহেল জানান, বাজারের এই দুরবস্থা অনেকদিন ধরে। এই অবস্থা নিরসনের জন্য সময় লাগবে। তবে বর্ষা মৌসুম শেষ হলে তিনি বাজারের উন্নয়ন কাজ শুরু করবেন বলে জানান।
 
 
ইত্তেফাক/এএন