টেস্ট বোলিংয়ের শীর্ষে স্টেইন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫২
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডেল স্টেইনের বোলিং তোপেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার পেলেন স্বীকৃতি। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন প্রোটিয়া এই ক্রিকেটার।
 
কিউইদের বিপক্ষে ২০৪ রানের জয়ে ৯৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। আর এই পারফর্মেন্সেই র‌্যাংকিংয়ে দুই ধাপ এগোলেন স্টেইন। পেছনে ফেলেন অশ্বিন ও অ্যান্ডারসনকে। র‌্যাংকিংয়ে এক থেকে দুইয়ে নেমে গেছেন অ্যান্ডারসন। আর দুই থেকে তিনে নেমে গেছেন অশ্বিন।
 
এই সেঞ্চুরিয়নেই ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে টেস্ট বোলিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন স্টেইন। এই অবস্থানটি নিজের দখলে রেখেছিলেন ২০১৫ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ডারবান টেস্ট পর্যন্ত। এরপরই ইনজুরি আর ফর্মহীনতায় পিছিয়ে দেয় তাকে।