গত ১৪ মার্চ থেকে শুরু হওয়া ‘মুক্তিযুদ্ধ নাট্যোত্সব ২০১৯’ আনুষ্ঠানিকভাবে ২০ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও স্বাধীনতার এই মাসে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের মূল গল্পকার শহীদুল জহিরের একাদশ মৃত্যুবার্ষিকী এবং একাত্তরের সেই ভয়াবহ কালরাত্রিকে স্মরণ করার উদ্দেশ্যে এই আয়োজনের সময়সীমা বর্ধিত করা হয়।
উত্সবে আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী করবে স্পর্ধা নাট্য সংগঠন। ২ ঘণ্টা ব্যাপ্তির এ নাটকে অভিনয় করছেন ২২ জন শিল্পী। নাটকটিতে অভিনয় করছেন সোয়েরী সুলতানা, প্রদ্যুত্ কুমার ঘোষ, আব্দুর রাহীম, শরীফ সিরাজ, মহসিনা আক্তার, সউদ চৌধুরী, সোহেল রানা, যোজন মাহমুদ, উত্তম চক্রবর্তী, সরওয়ার জাহান উপল, পিজু পারভেজ, কৌশিক বিশ্বাস, ফয়সাল কবির সাদি, শাহীন সাইদুর, শোভন দাস, সজীব চন্দ্র সরকার, হাসান তাবিন, ইরফান উদ্দীন ও সানজিদা মিশি। নেপথ্য কুশীলবের মধ্যে রয়েছেন পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, কোরিওগ্রাফিতে অমিত চৌধুরী এবং মঞ্চ নির্মাণে আমানউল্লাহ খান মোনা।
