দীপ্ত টিভিতে সম্পূর্ণ ভিন্নধারার একটি রোমাঞ্চকর ধারাবাহিক ‘এইযেল’। ধারাবাহিকটি প্রচার হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টায়।
বন্ধুদের প্রতারণার শিকার হয়ে ঘটনার পরিক্রমায় এক সহজ সরল ছেলের রহস্যময় গডফাদার হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে তুরস্কের এই জনপ্রিয় ধারাবাহিক।
এইযেলে শুরু হচ্ছে ছায়ার খেলা! এক রহস্যময় অতীতের ধোঁয়াশা ছায়াদের প্ররোচনা উম্মাদ করে তোলে এইযেল, এইশান, আলী আর কেনানকে। এইযেল কী পারবে মার্তের মৃত্যুর প্রতিশোধ নিতে? জেঙ্গিয কী বন্ধু না ওর আত্মায় আবারো ভর করেছে কোনো শয়তান? এইশানের দ্বিধান্বিত মন এবার কাকে ভাবছে আপন! কার ওপর নেবে বোন হত্যার প্রতিশোধ! কেনান না এইযেল? এইযেলের জীবনে এসেছে দ্বিতীয় প্রেম বাদে। বাদের কারণে কী ওমর আর এইশানের প্রেমের ইতি হবে? জটিল সব ধাঁধার সমাধান মিলবে শুধু দীপ্ত টিভির পর্দায়।
