প্রথমবারের মতো আফ্রিকা সফর করলেন জাকারবার্গ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৪
প্রথমবারের মতো আফ্রিকা সফর করলেন সামাজিক মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এসময় নাইজেরিয়ায় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। জাকারবার্গ আফ্রিকায় ফ্রি ফেসবুক ব্যবহারের ব্যবস্থা করার আশ্বাস দেন।
 
একই সঙ্গে ইন্টারনেটের বেশ কিছু বেসিক বিষয় নিয়ে সবার সঙ্গে কথা বলেন তরুণ এই ধনকুবের। ভারতে ফ্রি ফেসবুক দেয়ায় সমালোচনা পড়েন জাকারবার্গ। আফ্রিকায় এ বিষয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তারা তিন ধাপে ইন্টারনেট ছড়িয়ে দিতে চান।
 
জাকারবার্গ বলেন, প্রথমে আমরা নেটওয়ার্কের উপর জোর দিতে চাই। কারণ আফ্রিকায় অনেক স্থানে সেলফোনের নেটওয়ার্কই থাকে না। তাই আমরা স্যাটেলাইট পাঠাতে চাই।
 
দ্বিতীয়ত ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে চান বলে জানান জাকারবার্গ। পরিকল্পনার শেষভাগে থাকবে ইন্টারনেট ব্যবহারে সচেতনতা তৈরি করা। ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিয়ে আলোচনা করা। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ