তারাগঞ্জবাসীর ১ ঘণ্টায় আড়াই লাখ চারা রোপণ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৪
 
জেলার তারাগঞ্জ উপজেলা সাধারণ মানুষ এক ঘণ্টায় আড়াই লাখ চারা রোপণ করেছে। বৃহস্পতিবার রাস্তার পাশের ৪০ প্রজাতির বিভিন্ন প্রকার ফল, কাঠ, ফুল ও ঔষুধী চারা রোপণ করা হয়।
 
বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আম গাছের চারা রোপনের মাধ্যমে ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কমসূচির উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার ও তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মাহমুদা বেগম।
 
এর আগে ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মসূচি সফল করতে তারাগঞ্জ উপজেলা প্রশাসন এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় নারী, পুরুষ, যুবক, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতারাসহ উপজেলার পাঁচ ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হয়।
 
চারা রোপন অভিযানে উপজেলার ছাত্র, শিক্ষক, এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, সমাজকর্মী, রাজনৈতিক নেতা-কর্মী যুবক, কৃষক, শ্রমিক, নারী পুরুষসহ ৩৫,০০০ মানুষ অংশগ্রহণ করে।
 
চারা রোপন অভিযান চলে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত।

ইত্তেফাক/এএম।