মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অ্যারোস্পেস কোম্পানি স্পেসএক্স সেখানে একটি রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল।
বিস্ফোরণের কারণ জানা যায়নি এবং এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায় স্পেস সেন্টারের কমপ্লেক্স কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র পক্ষ থেকে বলা হয়, স্পেসএক্স একটি রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করছিল। এ সপ্তাহের শেষ দিকে কোম্পানিটির রকেটের মাধ্যমে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর কথা ছিল। ঘটনাস্থলের ছবিতে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দূরের ভবনও কেঁপে উঠেছে। স্পেস-এক্স তাদের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ সরবরাহ করে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
