নতুন একটি ফোন আনছে লেনোভো। এটি সাশ্রয়ে কিনতে পারবেন গ্রাহকরা। এন্ট্রি লেভেলের এই ফোন আপাতত ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। ভারতে এ৬০০০ মডেলের এই ফোনের দাম ৬ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার টাকা।
অ্যান্ড্রয়েড এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৭২০x১২৮০ রেজ্যুলেশন। ১ গিগাহার্টজ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর সঙ্গে ১ গিগাবাইট র্যাম। ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং সর্বোচ্চ ৩২ গিগাবাইট স্টোরেজ থাকছে ফোনটিতে।
এর পাশাপাশি, লেনোভো দ্রুতই জেড২ প্লাস স্মার্টফোন আনছে। টুইটারে এমনটাই জানিয়েছে লেনোভো। নতুন মডেলে চীনা জুক জেড২ হ্যান্ডসেটের বৈশিষ্ট্যগুলো থাকতে পারে।
জুক জেড২ ফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমের। ১০৮০x১৯২০ রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র সঙ্গে রয়েছে কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।
এছাড়াও ডুয়াল ন্যানো সিম এবং ১৩ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশসহ ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
