‘আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সৎ, মানবিক’

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৫
একজন আইফোন ব্যবহারকারীর তুলনায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা অনেক বেশি সৎ ও মানবিক। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিনকনের সাম্প্রতিক এক গবেষণায় এই দাবি করা হয়েছে। 
 
গবেষকরা বলেছেন, অহংকারী নারীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় আইফোন ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করেন। এই সমীক্ষার মাধ্যমে বিভিন্ন স্মার্টফোন ও আইফোন ব্যবহারকারীর মধ্যে ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গির যে ফারাক থাকে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ফোন ব্যবহারকারী কেমন স্মার্টফোন ব্যবহার করছেন, তার ওপর নির্ভর করছে, সেই ব্যবহারকারী ব্যক্তির ব্যক্তিত্ব।
 
দুই ধরনের ব্যবহারকারীর ওপর বিশেষ দু’টি সমীক্ষা চালানো হয়েছিল। প্রথম সমীক্ষাটি ২৪০ জন ব্যবহারকারী যারা বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন, তাদের ওপর চালানো হয়। 
 
দ্বিতীয়টি চালানো হয় যারা অ্যান্ড্রয়েড এবং আইফোন এই দু’ ধরনের স্মার্টফোন ব্যবহার করেন। দু’টি সমীক্ষা থেকেই দেখা যায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অনেক বেশি সৎ, মুক্তমনা ও মানবিক। এই তুলনায় আইফোন ব্যবহারকারীরা অনেক বেশি অহঙ্কারী ও স্বার্থপর। 
 
গবেষণার ফল অনুযায়ী, একজন আইফোনের মালিক মনে করেন তিনি অনেক বেশি বড়লোক, উচ্চবিত্ত। অন্যদের চেয়ে তিনি সম্মানিত মানুষ। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মধ্যে এই ধারণা কাজ করে না বলে সমীক্ষায় দেখা গেছে। -টাইমস অব ইন্ডিয়া।