সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে এক পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুইজন স্থানীয় একটি ক্নিনিকে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলেন, গ্রামের ইউসুফ আলী প্রামানিকের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৩২) ও হানিফ আলীর শিশু সন্তান জিহাদ (৩)।
প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাদুলী গ্রামে বৃষ্টি হচ্ছিল। এ সময় তারা বাড়ির উঠানে বজ্রাঘাতের শিকার হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন মারা যান এবং দুইজন আহত হন। ওই পরিবারের সদস্য গৃহবধূ মর্জিনা খাতুন ও তার মেয়ে রঞ্জুয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করানো হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
