গেলবছর বিশ্বকাপ থেকেই দারুণ ফর্মে আছে ইংল্যান্ড। রাশিয়ায় ফুটবলের বিশ্বআসরের পর উয়েফা নেশন্স লিগের শেষ চার নিশ্চিত করেছিল কোচ গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। এবার ইউরো বাছাইতেও সে ধারা অব্যাহত রাখলো তারা। শুক্রবার ঘরের মাঠে রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিক ও হ্যারি কেইনের লক্ষ্যভেদে চেক প্রজাতন্ত্রকে ৫-০ গোলে হারিয়েছে তারা। এমন নৈপুণ্যের পর অধিনায়ক কেইনের প্রশংসা কুড়িয়েছেন স্টার্লিং। কেইনের ভাষায়,‘আপনি তাকে আত্মবিশ্বাসের তুঙ্গে দেখেছেন। তাকে এমন ফর্মে পাওয়াটা দারুণ ব্যাপার। তার সঙ্গে খেলাটাও অসাধারণ। আশা করি সোমবার সে আবারও তা করে দেখাতে পারবে।’
