ঈদের প্রস্তুতিকে সামনে রেখে নতুন অফার নিয়ে এসেছে আজকের ডিল। রান্নাঘরের জন্য প্রয়োজনীয় ৫০০টিরও বেশি উপকরণ নিয়ে আগামী ৪,৫ ও ৬ সেপ্টেম্বর মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে আজকের ডিল আয়োজন করছে রান্নার মেলা।
রান্নার মেলার এই আয়োজন সম্পর্কে আজকের ডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, দেশে এরকম রান্নার জন্য মেলা এটাই প্রথম। মূল টার্গেট সাধারণ ও কর্মজীবী গৃহিণি, যারা আজকাল রান্না-বান্না করার ঝুট ঝামেলা কমাতে চায়। রান্নার বিভিন্ন নতুন প্রযুক্তি তাদের সামনে তুলে ধরা হবে এখানে।
তিনি আরো জানান, এখানে প্রতিটি রান্নার কাজে ব্যবহৃত উপকরণে ২০-৫০% ছাড় পাওয়া যাবে। বাজার বা অনলাইন যেকোনো সোর্স থেকে কম দামে পাওয়া যাবে এই উপকরণগুলো।
এ ছাড়াও রান্না ঘরের সকল উপকরণ এক স্থানে পেতে আপনি ঘুরে আসতে পারেন এই মেলা থেকে। বিশেষত রান্নার সময় কাটাকাটির জন্য ব্যবহৃত উপকরণগুলো সহজেই মিলবে এখানে। উন্নতমানের এবং তুলনামূলক কম দামে এখান থেকে কিনে নিতে পারেন আপনার প্রয়োজনীয় উপকরণটি।
এই তিনদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বিরাট কাটাকুটির হাট।
ইত্তেফাক/আরএ
