হেলিও ব্র্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তির হ্যান্ডসেট 'হেলিও এস২' দেশের বাজারে আনল এডিসন গ্রুপ। এতে সিএনসি মেটালিক ইউনিবডি দিয়ে মিলিমিটার থিকনেস বডির সঙ্গে ২ দশমিক ৫ডি ওয়াটার ড্রপ গ্লাস যুক্ত রয়েছে। ব্যাটারিসহ এই হ্যান্ডসেটের ওজন মাত্র ১৫৯ গ্রাম।
হেলিও এস২ তে রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি (১৯২০X১০৮০) আইপিএস ডিসপ্লে; যা ইন্ডাস্ট্রি এভারেজ থেকে অনেক বেশি। টাচ স্ক্রিনের গ্লাস ডিসপ্লেকে মজবুত করতে এ হ্যান্ডসেটে থার্ড জেনারেশনের গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।
এডিসন গ্রুপের নতুন এ হ্যান্ডসেটে সনি আইএমএক্স ২৫৮ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে; যা ১৩ মেগাপিক্সেল এ এফ/২.০ অ্যাপারচারে ছবি তুলতে সক্ষম। এ সেটের রিয়ার ক্যামেরাতে রয়েছে ১৪টি মনোমুগ্ধকর ফিচার ও অত্যাধুনিক এলইডি ফ্ল্যাশ; এর সাহায্যে আনন্দদায়ক জিইএফ, মুড ফটো থেকে প্রফেশনাল কোয়ালিটি, আল্ট্রা পিক্সেল লেভেলের ছবি ধারণ সম্ভব। হেলিও এস২ স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাতে ফ্লাশ ব্যবহারের মাধ্যমে ৮ মেগাপিক্সেল এফ/২.২ অ্যাপারচারে সেলফি তোলা যাবে।
IMG0
সর্বোত্তম পারফর্মেন্সের জন্য হেলিও এস২ এ রয়েছে ৬৪ বিট পাওয়ারফুল ১.৩ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। একইসঙ্গে ৩ জিবি ডিডিআর৩ র্যা ম এবং ৩২ জিবি হাইস্পিড স্টোরেজ রয়েছে এতে।
এছাড়া অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেমের এ ফোনে ১২৮ জিবি পর্যন্ত অ্যাক্সটার্নাল মেমোরি ব্যবহার করা যাবে।
লেটেস্ট জেনারেশন ওয়াইফাই সুবিধা, পাওয়ার সেভিং ব্লুটুথ ৪.০ টেকনোলজি এবং নিউ জেনারেশন জিপিএস সুবিধা পাবেন হেলিও এস২ হ্যান্ডসেট ব্যবহারকারীরা। ৪ জি/এলটিই সুবিধাসহ স্ট্যান্ডবাই ডুয়েল সিম টেকনোলজির ব্যবহার হয়েছে এ সেটে।
ফোন খুব দ্রুত আনলক করতে বিশেষ ফিচার হিসেবে নিউ জেনারেশন ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে হেলিও এস২ তে। বাচ্চাদের হাতে ফোন দিয়ে নিশ্চিন্তে থাকতে এতে রয়েছে চাইল্ড মুড। প্রাকৃতিক রং নিয়ে নিজের মতো থিম সাজাতে এ হ্যান্ডসেটে থাকছে অত্যাধুনিক ক্যামেলিওন ফিচার। এছাড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন কল রেকর্ডিং; স্মার্টটিভিতে সংযুক্তির জন্য কাস্ট স্ক্রিন সংযুক্ত হেলিও এস২ এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।
ইত্তেফাক/এএম
