শিক্ষার্থীদের জন্য সাড়ে সাত হাজারে কম্পিউটার!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩১
সিসনোভা আইসিটি কম্পিউটার নিয়ে এসেছে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড। 
 
স্বল্পমূল্যের আইসিটি শিক্ষা উপযোগী কম্পিউটারটি এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্যক্রমের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। 
 
ব্যয়বহুল কিছু যন্ত্রাংশ সংক্ষেপণ করে মাত্র ৭ হাজার ৫০০ টাকায় আইসিটি কম্পিউটার  বাজারে আনতে সক্ষম হয়েছে সিসনোভা, যা অন্য কম্পিউটারের মোট খরচের একটি আংশিক ব্যয় মাত্র।
 
ইত্তেফাক/এএম