ইবিতে ঈদের ছুটি শুরু ৬ সেপ্টেম্বর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ৬ সেপ্টেম্বর থেকে পবিত্র ঈদুল-আজহার ছুটি শুরু হচ্ছে। 
 
এ ছুটি চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। রেজিস্ট্রার অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 
ইবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসম এম আব্দুল  লতিফ বলেন, ‘পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী মঙ্গলবার থেকে একাডেমিক ও প্রশাসনিক সকল ধরনের কার্যক্রম বন্ধ হবে।  আগামী ১৯ সেপ্টম্বর পর্যন্ত ছুটি থাকবে। আবাসিক হল ২০ তারিখে খোলা হবে।