মাগুরার চার উপজেলায় নির্বাচন আজ রবিবার

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:০৩

মাগুরা প্রতিনিধি

তৃতীয় ধাপে আজ রবিবার মাগুরার চারটি উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে থেকে নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাদের মধ্যে নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়।  দায়িত্বরত  কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। উত্সবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।  অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তৃতীয় ধাপে আজ মাগুরা জেলার চারটি উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় চেয়ারম্যান পদে ১৯জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্লা জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও স্টাইকিং ফোর্স হিসাবে বিজিবি ও র্যাব টহল দিবে। এছাড়া ভাম্যমাণ আদালত থাকবে।