সাঁথিয়ায় জামায়াতের সভাপতিসহ আটক ২

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৬
 
পাবনার সাঁথিয়ায় পুলিশ অভিযান চালিয়ে আবুল হাসান নামে জামায়াতের সভাপতিসহ দুইজনকে গ্রেফতার করেছে। আবুল হাসান আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি।
 
থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে অভিযান চালিয়ে ভুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি রতনপুর গ্রামের ইয়াছিন বিশ্বাসের ছেলে মও. আবুল হাসান (৫৫) ও একই ইউনিয়নের জামায়াত কর্মী স্বরগ্রামের শাহাদত হোসেনের ছেলে হযরত আলীকে (৪৫) এলাকা হতে গ্রেফতার করে।
 
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস