নতুন এক ল্যাপটপ এনেছে ভারতীয় প্রযুক্তিপণ্য নির্মাতা মাইক্রোম্যাক্স। ‘আলফা’ ও ‘ক্যানভাস’ রেঞ্জের নোটবুকগুলো জনপ্রিয়তা পাওয়ায় ‘মাইক্রোম্যাক্স নিও’ নামের ওই ল্যাপটপ এনেছে প্রতিষ্ঠানটি। সাশ্রয়ী এই ল্যাপটপ সাড়া জাগাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
ভারতের বাজারে উন্মোচিত ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা।
ডিভাইসটিতে রয়েছে ১৪ ইঞ্চি স্ক্রিন, ১৩৬৬x৭৬৮ পিক্সেল রেজ্যুলেশন, ৪ জিবি র্যারম, ৫০০ জিবি হার্ড ডিস্ক ড্রাইভ, কোয়াড কোর ইনটেল পেন্টিয়াম প্রসেসর, ওয়াইফাই ৮০২.১১বিজিএন এবং ব্লুটুছ ৪.০ স্ট্যান্ডার্ড।
এছাড়াও এতে রয়েছে দু’টি ইউএসবি ২.০ পোর্ট, একটি ইউএসবি ৩.০ পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট।
ইত্তেফাক/এএম
