দৌলতদিয়ায় একটি ঘাট ব্যবহার করে ফেরি পারাপার চলছে। তাই শতাধিক ট্রাকসহ প্রায় দেড় শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এর আগে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ার তিনটি সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল থেকে সীমিত পরিসরে একটি ফেরিঘাট দিয়ে ওই রুটে ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির সহকারী ঘাট ব্যবস্থাপক (দৌলতদিয়া) রুহুল আমিন জানান, দৌলতদিয়া চারটি ঘাটের মধ্যে মাত্র তিন নম্বর ঘাটটি সচল রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
