চট্টগ্রাম অফিস
গতকাল শনিবার জেলার হাটহাজারী উপজেলার একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে পামওয়েল, ঘনচিনি, রঙ, স্যাকারিন, অ্যারারুট দিয়ে তৈরি ২ হাজার পিস অস্বাস্থ্যকর আইসক্রিম ধ্বংস করেছে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
তিনি বলেন, আইসক্রিম তৈরিতে মানবদেহে ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছে। এ সময় লাকী আইসক্রিম কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
