বিলাইছড়ি আওয়ামী লীগ নেতা সুরেশ তংচংগ্যা হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:০৭

রাঙ্গামাটি প্রতিনিধি

বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তংচংগ্যার হত্যার ঘটনায় বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমাসহ ২০ জনকে আসামি করে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ আলী জানান, স্থানীয় যুবলীগ নেতা মনির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি বাঘাইছড়ির হত্যাকাণ্ডের ঘটনার একদিন পর দুর্বৃত্তরা বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তংচংগ্যাকে গুলি করে হত্যা করে। গত মঙ্গলবার সকালে বিলাইছড়ি ফারুয়া এলাকার আলিক্ষিয়ংয়ে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাচনী কার্যক্রম শেষ করে ফারুয়া ইউনিয়ন থেকে বোটযোগে বিলাইছড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়।