কুমিল্লায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় হুমায়ুন কবির (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। হুমায়ুন ওই উপজেলার চাষাপাড়া গ্রামের বাদশা মালের পুত্র।
সদর দক্ষিণ মডেল থানার এসআই সেলিম জানান, হুমায়ুন কবির সোমবার সন্ধ্যা ৬টার দিকে চাষাপাড়া এলাকা দিয়ে মহাসড়ক হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/ইউবি
