কাবুলে আন্তর্জাতিক দাতব্য সংস্থায় বোমা হামলা, নিহত ১

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৫
 
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থায় আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের চালানো গুলি ও বোমা হামলায় কমপক্ষে একজন সাধারণ নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি।
 
শের-এ-ন্যু এলাকায় গাড়ি বোমা হামলার পর আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'কেয়ার'-এর ভবনে বন্দুকধারীরা এ হামলা চালায়। এই ঘটনায় তিনজন বন্দুকধারী নিহত হয়েছেন। তবে হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।
 
এর আগে আফগানিস্তান চালানো বেশ কিছু বোমা হামলায় ২৪ জনের মৃত্যু ও ১০০ জনের বেশি আহত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন আর্মি জেনারেল ও দুইজন সিনিয়র পুলিশ কর্মকর্তা রয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে আফগানিস্তানে থাকা সন্ত্রাসী গোষ্ঠী তালেবান। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ