শ্রীপুর (গাজীপুর) সংবাদদাত
গাজীপুরের শ্রীপুরে সময় শেষ হওয়ার পরও গভীর রাতে প্রচারণা চালানোর অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীর ৩২ কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শামসুল আলম প্রধানের কর্মী সমর্থক বলে জানা গেছে।
জানা গেছে, রাত ১টার দিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর অভিযোগে শ্রীপুরে বনলতা সুপার মার্কেট-১ ও সাতখামাইর বাজারের এলজি ইলেকট্রনিক্স শোরুমের সামনে প্রচারণাকালে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রোপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, শ্রীপুর পৌর এলাকার কেওয়া চন্নাপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে নুরুল ইসলাম (৩৮), উপজেলার খোজেখানী গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে কবির (৪২), কর্ণপুর গ্রামের কাদেরের ছেলে সাগর (৩৫), ভাংনাহাটি গ্রামের সিদ্দিকের ছেলে ফরিদ (৩৫), তালতলী গ্রামের বাবুলের ছেলে পলাশ (২০), খোজেখানী গ্রামের জিয়াউল হক সরকারের ছেলে রুবেল (৩০), বেড়াইদেরচালা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আসাদ (২৫), গোসিঙ্গা গ্রামের উসমান গণির ছেলে মানিক (৩৪), তালতলী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাজিব (২২), ভাংনাহাটি মধ্যপাড়া গ্রামের মহিজ উদ্দিনের ছেলে জসিম (২২), খোজেখানী গ্রামের খালেকের ছেলে সোহাগ (২৩), কর্ণপুর গ্রামের আব্দুল লতিফ নুরুজ্জামান (৩৩), তালতলী গ্রামের মজিবর রহমানের ছেলে ফাহিম (২০), একই গ্রামের আজিজুলের ছেলে নয়ন (১৯), বেড়াইদেরচালা গ্রামের সাইদুর রহমানের ছেলে জসিম (৪০), কেওয়া চন্নাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আমিনুল (৩৫), শ্রীপুর সদরের মতিউর রহমানের ছেলে মাহফুজ (৩০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে শেখ সাদী (২৫), একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে পলাশ (১৮), মাটিয়াগাড়া গ্রামের মনিরের ছেলে নাঈম (২০), পেলাইদ দক্ষিণপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মানিক শেখ (৩৮), খোজেখানী গ্রামের মফিজ উদ্দিনের আজিজুল (৩৩), ভাংনাহাটি গ্রামের নুরুল ইসলামের আশরাফ (৩০), তালতলী গ্রামের জয়নাল মিয়ার ছেলে শরিফ (২০), খোজেখানী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আকরাম (৩৪), খোজেখানী গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু তাহের (৩২), দুলর্ভপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাহফুজ (৩০), একই গ্রামের মানিক মিয়ার ছেলে হূদয় (১৮), মানিক মিয়ার ছেলে বায়তুল মোকারম (১৮), অমলের ছেলে ফয়সাল (১৮), আব্দুল লতিফের ছেলে শান্ত (২০), বরিশালের মুলাদী থানার চরকালেখা আনোয়ারের ছেলে কবির হোসেন (২০)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার সময় শেষ হওয়ার পরও অবৈধভাবে প্রচারণা চালানোর সময় ৩২ জন কর্মী সমর্থককে আটক করা হয়েছে। সরকারী কার্যবিধি ১৫১ধারা প্রতিরোধ মূলক অপরাধ আইনে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
