ঢাবিতে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হচ্ছে বুধবার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩০
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া বুধবার রাত ১২টায় শেষ হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
 
ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা জমা দেয়ার শেষ তারিখ ৮ সেপ্টেম্বর। 
 
প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ‘খ’ ও ‘চ’ ইউনিট ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত এবং ‘ক’, ‘গ’, ‘ঘ’ ইউনিট ১৫ সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত। 
 
বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) জানা যাবে।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস