সিংড়ায় ছোট ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে জখম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১০
নাটোরের সিংড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কলেজ ছাত্র শারফুল ইসলাম (২২) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
 
সোমবার সন্ধ্যায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুরিয়া গ্রামে তিনি প্রতিপক্ষের হামলার শিকার হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শারফুল ঠেঙ্গাপাকুরিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে ও গোল ই আফরোজ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
 
আহতের ছোট ভাই ইয়াসিন জানান, রবিবার গুরুদাসপুর উপজেলার শাহপুরে বন্ধুদের সঙ্গে সে ওরসে গিয়েছিল। সেখানে খিচুরি খাওয়া নিয়ে সোহাগ ও লেবুসহ আরো কয়েকজনের সঙ্গে তার বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা পরে তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই জের ধরে পরের দিন সোমবার সন্ধ্যায় কলেজ থেকে বাসায় ফেরার পথে ঠেঙ্গাপাকুরিয়া গ্রামে সোহাগ, লেবু, টুকু, মকলেছ, মতি ও সেলিম দেশীয় অস্ত্র হাসুয়া নিয়ে বড় ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ