বাগেরহাট প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাট সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সাধারণ ভোটারদের ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতির ব্যবহার সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে জেলার নয়টি উপজেলার মধ্যে শুধুমাত্র বাগেরহাট সদর উপজেলার ৯১টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ওই অবহিতকরণ সভায় জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের প্রশিক্ষণপ্রাপ্তরা দু’জন স্থানীয় ভোটারকে হাজির করে ইভিএম-এর মাধ্যমে কিভাবে ভোট প্রদান করতে হবে তা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
