নিউইয়র্কে ফোবানা স্টিয়ারিং কমিটির এক সভা সংগঠনের চেয়ারম্যান এজাজ আক্তার তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন স্টিয়ারিং কমিটির মেম্বার সেক্রেটারি আলী ইমাম সিকদার। সভায় সর্বসম্মতিক্রমে আবু জুবায়ের দারাকে চেয়ারম্যান ও কাজী শাখাওয়াত হোসেন আজমকে মেম্বার সেক্রেটারি করে ফোবানা স্টিয়ারিং কমিটি ২০১৬-২০১৯ কমিটি গঠন করা হয়।
সভায় ২০১৭ সালে কানাডার টরন্টো এবং ২০১৮ সালে কানাডার মন্ট্রিয়লে পরবর্তী ফোবানা সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা প্রদান করা হয়। সভায় ফোবানা স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত থেকে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে সর্বজনাব হাসানুজ্জামান হাসান, আতিকুর রহমান সালু, গিয়াস আহমেদ, আবু জুবায়ের দারা, নিশান রহিম, কাজী শাখাওয়াত হোসেন আজম, কাজী এলিন ও খন্দকার ফরহাদ।
উক্ত সভায় নিউইয়র্কে লেবার ডে উইক এন্ড-এ ৩দিন ব্যাপী ৩০তম ফোবানা উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন সফল করার জন্য আয়োজক সংগঠক ‘ইন্টারফেইথ হারমনি এন্ড ওয়ার্ল্ড পিস’ এর কনভেনর আলমগীর খান আলম এবং সম্মেলন কমিটির সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন জানানো হয়।
ইত্তেফাক/এএম।
