কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫৪
 
কেরানীগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ মো. শাহ আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 
বুধবার সকালে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, এক সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী গোল চত্বর এলাকা থেকে তাকে আটক হয়।
 
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
 
 
ইত্তেফাক/কেকে