ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি'র দুই দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মার্জিয়া আক্তার সুমি (১৮), শরিফুল ইসলাম ওরফে সুলমান মাহমুদ (২০), নাহিদা সুলতানা (৩০) ও আমিনুল ইসলাম (৩৫)।
মঙ্গলবার রাত নয়টার দিকে ফার্মগেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে সুমি, সুলতান ও আমিনুলকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য নিয়ে নারায়ণগেঞ্জর ফতুল্লার একটি বাসা থেকে নাহিদাকেে গ্রেফতরা করা হয়। ঐ বাসা থেকে জিহাদি বই ও সিডি উদ্ধার করা হয়।
র্যাব সদর দফতরের লিগাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারকৃতরা জেএমবি'র সদস্য। তারা স্বামী-স্ত্রী হিসেবে এই সংগঠনে কার্যক্রম চালায়। সম্প্রতি তারা পাকিস্তান যাওয়ার উদ্যোগ নিয়েছিল। তারা নব্য জেএমবি'তে একত্রিত হয়ে আরো সদস্য সংগ্রহের চেষ্টা করছিল।
গত ২২ মে আমিনুল ইসলাম সংগঠনের নির্দেশে নাহিদাকে দ্বিতীয় বিয়ে করেন। ২০ আগস্ট বাড়ি থেকে পালিয়ে সুমি সুলতান মাহমুদকে বিয়ে করেন। তারা জেএমবির হিযরত করার জন্য সদস্য সংগ্রহ করছিলেন। ফেসবুকে থ্রিমা ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নব্য জেএমবির প্রচারণা চালান তারা। ফেসবুকে এদের সঙ্গে জঙ্গি সংগঠন দাওয়াতুল ইসলামেরও যোগাযোগ হয়েছে। তারা সম্প্রতি পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ইত্তেফাক/আরএ/এএসএস
