বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, উক্যহ্লা মারমা (৩২) ও হ্লামং (২৫)। তাদের বাড়ি লামা উপজেলায়। তারা জনসংহতি সমিতির সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌণে একটার দিকে উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের অংগ্য পাড়ায় সন্ত্রাসী সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করে স্থানীয়রা।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
