ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার ফুলবাড়ি গেটে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম (৪৩) স্থানীয় ঝনঝনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কালিগঞ্জ শহরে ফয়লা গ্রামের আফির উদ্দিনের ছেলে।
স্কুলের প্রধান নীল কমল রায় জানান, বুধবার সকাল সোয়া নয়টার দিকে রবিউল বাইসাইকেলে করে রেল গেট পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
