ঝিনাইদহে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:১০
ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর গ্রামে সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত. নাজমা (১৩) ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
 
রেজাউল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় নাজমাকে সাপ কামড় দেয়। স্থানীয়ভাবে ঝাড়ফুঁক শেষে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ