চকরিয়ার ফাঁসিয়াখালীর কুমারীখাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার এসআই সৈয়দ আশরাফুল ইসলাম জানান, নিহতের শরীরে ৩টি গুলির চিহৃ রয়েছে। এসময় লাশের পাশ থেকে একটি ভোটার আইডি কার্ড পাওয়া গেলেও ছবির সঙ্গে তার পরিচয় মিলছে না।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. কামরুল আজম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানা হয়েছে।
ইত্তেফাক/কেকে
