চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ১৫৭

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৭
 
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ১৫৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ৫৭৪৫ পিস ইয়াবা, ৯৫ লিটার চোলাই মদ ও ৪ কেজি ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ২৪ ঘণ্টায় মোট ১৫৭ ব্যক্তিকে আটক করে। এর মধ্যে রয়েছে জিআর মামলায় ২৮ জন, সিআর মামলায় ৩৯ জন ও সাজা পরোয়ানামূলে ৭ জন।
 
 
ইত্তেফাক/কেকে