দৌলতপুরে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৮
 
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত এলাকা থেকে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগজিনসহ রিয়াজুল (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চলি­শপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
 
দৌলতপুর থানা পুলিশ জানায়, বুধবার ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গৌতম সঙ্গীয় ফোর্স নিয়ে ভারত সীমান্তবর্তী রামকৃঞ্চপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় অভিযান চালান, এসময় রিয়াজুলকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করেন।
 
দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান, রিয়াজুল দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।   
 
 
ইত্তেফাক/কেকে