ঈদে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাংক্ষীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ে ক্ষুদে বার্তা বা ডিজিটাল ঈদকার্ড উড়ে এসে জুড়ে বসলেও এগুলোর কায়াহীনতায় ছাপা কগজের ঈদ কার্ড এখনও অনুভূতিকে নাড়া দেয়।
শুভেচ্ছা বিনিময়ের এই জৌলুসতাকে ফিরিয়ে আনতে ছাপা খরচ আর প্রিন্টিং ঝক্কি কমিয়ে এনেছে দেশের অন্যতম প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
প্রান্তিক পর্যায়ে সরবরাহ করছে ইপসনের ইঙ্কট্যাঙ্ক প্রিন্টার। সুবিধা ও কনফিগারেশন অনুযায়ী মডেল ভিত্তিক এসব প্রিন্টারে অর্ধেক খরচে ঘরে বসেই প্রিয়জনের নামে ছাপা যায় ঈদ-কার্ড। স্টুডিও থেকে ৪ ইঞ্চি ৬ ইঞ্চি আকারের একটি কার্ড প্রিন্ট করতে ১০ টাকা খরচ হলেও ইপসন ইঙ্কজেট প্রিন্টারে খরচ পড়ে সর্বোচ্চ ৬ টাকা। গড়েপরতায় প্রিন্টারগুলো দিয়ে ১১ পয়সায় কালো এবং ২৫ পয়সায় রঙ্গিন লেখা ছাপা যায়। মিনিটে গড়ে ৩৩টি পেজ প্রিন্ট করতে পারে। রিফিল ইঙ্ক বোতল কিনতে খরচ পড়ে মাত্র ৫০০ টাকা।
ইত্তেফাক/এসএসএ
