বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মিম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫২
নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমানের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী মিম (১৩)।
 
বুধবার বিকেলে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের রথপাড়া গ্রামে গিয়ে বিবাহের আয়োজন বন্ধ করে দেন ইউএনও। মিম রথপাড়া গ্রামের ফজলার রহমানের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। 
 
ইউএনও সাদেকুর রহমান বলেন, ওই গ্রামের এক ব্যক্তি আমার মোবাইলে বাল্য বিবাহের খবর দেন।  অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।
এ সময় মেয়ের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১৮ বছর হওয়ার আগে মেয়ের বিয়ে দিতে পারবেনা মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি