রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১
রংপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
 
বুধবার দুপুরে সদর উপজেলার লাহিড়িরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা বাসটিতে অগ্নি সংযোগ করে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বদরবাবা পরিবহনের একটি বাস লাহিড়িরহাট এলাকায় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় এক যাত্রী ও ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। বাসে ৫ যাত্রী গুরুতর আহত হয়। তাদের রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়।
 
ইত্তেফাক/ইউবি