ফকিরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২১
ফকিরহাট উপজেলার ছোটবাহিরদিয়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার ছোটবাহিরদিয়া গ্রামের ইসলাম সরদারের শিশুপুত্র নিশান সরদার (৭) পানিতে ডুবে মারা যায়। এর ৩ ঘণ্টা পর একই এলাকার নাসির তালুকদারের মেয়ে খাদিজা খাতুন (৪) পানিতে ডুবে মারা যায়।
 
ইত্তেফাক/ইউবি