ঘিওরে বাসচাপায় নববধূ নিহত, স্বামী আহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩০
মানিকগঞ্জের ঘিওরে বাসচাপায় প্রিয়া বেগম (১৯) নামে এক নববধূ নিহত হয়েছেন। 
 
বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বানিয়াজুরী তরা ক্রসব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রিয়া টাঙ্গাইলের নাগরপুর থানার বাতবিহালী গ্রামের আক্কাস আলীর মেয়ে। এতে প্রিয়ার স্বামী রনি (২৮) গুরুতর আহত হয়েছেন। 
 
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, এক সপ্তাহ আগে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুটিয়াজানি এলাকার ঈমান আলী মোল্লার ছেলে রনির (২৮) সঙ্গে প্রিয়ার বিয়ে হয়। দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে তরা ব্রিজের কাছে পৌঁছালে বরিশালগামী শামিম পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রিয়া মারা যান । এ সময় রনি গুরুতর আহত হলে তাকে মুন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
ইত্তেফাক/ইউবি