বৃহস্পতিবার ভূপেন হাজারিকার ৯০তম জন্মদিন। তার স্মরণে ঢাকায় বসছে জন্মজয়ন্তী উত্সব। বাংলাদেশ ও ভারতের শিল্পীরা ভূপেন হাজারিকার গান গেয়ে স্মরণ করবেন তাকে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ফ্রেন্ডস অব বাংলাদেশের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানমালার সহযোগিতায় রয়েছে ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্ট। উপমহাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে দু-দিন ধরে চলবে এই অনুষ্ঠান।
