‘শেখের বেটি যা বলে তাই করে’

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৪
শেখের বেটি যা বলে তাই করে। আবারো প্রমাণ করলো তার কথার খেলাপ হয়না।
 
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পরিচালিত হতদরিদ্রদের জন্য ১০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী দিনে চাল কিনে এ কথা বলেন নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বৃদ্ধা বাসন্তি রানী ও বৃদ্ধ অজিত রায়।
IMG0
তারা আঞ্চলিক ভাষায় বলেন, ‘ভোটের আগোত হামার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কইছিলো ১০ টাকায় চাল দিবে। হামরা মনেকরছিনো এলকার দিনে ১০ টাকা কেজি দরে চাল দেওয়া সম্ভব না। কিন্তু শেখের বেটি ১০ টাকাত চাল দিয়া প্রমাণ কইল্লো যে- তার কাথার দাম আছে।’
 
বুধবার বিকালে উপজেলার বোড়াগাড়ি হাটে  মনছুর আলীর দোকানে জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজি সাইফুদ্দিন স্বল্পমূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউপি সদস্য মোজাম্মেল হক মোজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মৃত্যুঞ্জয় রায় বর্মন, উপজেলা কৃষক লীগের সভাপতি দুলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হীরামন অধীকারী উপস্থিত  ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি