ইত্তেফাক রিপোর্ট
দু’দিন বয়সী বিড়ালের ছানা হত্যার অভিযোগে গ্রেফতার খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান মেহজাবিন জামিন পেয়েছেন। গত শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন দেবনাথ। অপরদিকে ইসরাতের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান ঘোষ জামিন আবেদন মঞ্জুর করেন।
