ঢাকা যেন টাইম বোমায় পরিণত না হয় :র্যাব ডিজি

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:৪৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা যেন কোনোভাবেই টাইম বোমায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য কেমিক্যাল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন র?্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের পর সরকারের নির্দেশে সমস্ত কেমিক্যাল গোডাউন অপসারণ করে অন্যত্র নেওয়া হচ্ছে। আপনারা কেমিক্যাল সরিয়ে সতর্কভাবে রাখবেন। অসতর্কতার জন্য যেন পুরো ঢাকা টাইম বোমায় পরিণত না হয়। গতকাল শনিবার দুপুরে পুরান ঢাকার বকশী বাজারে কারা কনভেনশন সেন্টারে র্যাব-১০ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল, প্লাস্টিক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থের কারখানা ও গোডাউন অপসারণের লক্ষ্যে বিশেষ এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, চুড়িহাট্টার ঘটনায় যারা মারা গেছেন তারা টাইম বোমার পাশে বসবাস করতেন। আমরা তৃতীয় আর একটি ঘটনা চাই না। আমরা আর একটি মানুষের মৃত্যুও দেখতে চাই না। এসময় মেয়াদ উত্তীর্ণ কেমিক্যালের বিষয়ে র?্যাব ডিজি বলেন, আপনারা টাকা দিয়ে পণ্য কিনে আনেন, এর সঙ্গে সংশ্লিষ্ট সকল কিছু লিখিত দিতে হবে। উত্পাদনের মেয়াদ, কোম্পানি নাম, সব কিছুই। টাকা দিয়ে কেন আপনারা মেয়াদ উত্তীর্ণ জিনিস কিনবেন? আপনারা মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল রাখলে সেটা মেনে নেওয়া যাবে না।