আড়াইহাজারে ইয়াবাসহ নারী গ্রেফতার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৯
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইয়াবাসহ হানিফা (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। হানিফা একই গ্রামের সুবহান মিয়ার ছেলে।
 
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিউল আজম খান জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে হানিফা ইয়াবা বিক্রি করে আসছিল। রাতে কড়ইতলা থেকে তাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। হানিফাকে নিয়ে ইয়াবা উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।
 
ইত্তেফাক/এএসএস